ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দাঙ্গা বিরোধী ও সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস বিজয়নগর শাখার উদ্যোগে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সকল শ্রেণী পেশার মানুষ এতে অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আল মামুন ও স্কাউটস সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, উপজেলা চেয়ারম্যান নাছিমা মুকাই আলী, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন, সদর সার্কেল বিল্লাল হোসেন,আনসার বিডিপির জেলা কমান্ডেন্ট মো: ইসমাইল হোসেন, ২৫ বিজিবি সহকারী পরিচালক মো: রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি জহিরুল ইসলাম ভুইয়া, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান মান্না, মহিলা ভাইস চেয়ারম্যান সাবিত্রী রানি, ওসি রাজু আহমেদ, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চৌধুরী লিটন, পূজা উদযাপন কমিটির সভাপতি অশোক কুমার ভৌমিক, ইউপি চেয়ারম্যান জিয়াউল হক বকুল,এ এম শামিউল হক চৌধুরী প্রমুখ।


0 মন্তব্যসমূহ