বিজয়নগরে মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধন্তী আহ্লাদি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ও সওজ বিভাগের জায়গায় দখল করে মাটি ভরাট করে সুপার মার্কেট নির্মাণ, ফেসবুকে এমন বিভ্রান্তকর মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ভুক্তভোগীরা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, উপজেলার বুধন্তী ইউনিয়নের ঢাকা- সিলেট মহাসড়কের পশ্চিম পার্শ্বে সিএস, বিএস ও দলিলসূত্রে ৭শতাংশ ভূমি মনিন্দ্র সূত্রধর ও রঞ্জণ সূত্রধরের কাছ থেকে ক্রয় করেন। উক্ত জমিতে মাটি ভরাটের কাজ করলে একটি কুচক্রি মহল মোঃ শহগির ইসলাম পরিচালিত তরী বাংলাদেশ ,সরাইল, নামক ফেসবুক পেইজ থেকে ভিডিও নিউজ প্রচার করে। নিউজ পোর্টালটি আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেয়নি যা নীতি বহির্ভূত। এতে তাদের ইজ্জত ও মানহানি ঘটে। উক্ত নিউজ পোর্টালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভূক্তভোগীরা।

 এ সময় বক্তব্য রাখেন বুধন্তী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জিতু মিয়া, মোঃ নূরুল ইসলাম, মোঃ মনির আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আইনুল ইসলাম, মোঃ সোহাগ মেম্বার ও মোঃ নীরবসহ এলাকার গনমান্য ব্যক্তিবর্গ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ