ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মেয়ের বাড়িতে বেড়াতে এসে ট্রাক চাপায় নিরু দাস(৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার বুধন্তী বাজারের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত নিরু দাস ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিতালশাল গ্রামে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তা পারাপারের সময় সিলেটগামী ট্রাকের চাপায় পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং চালককে ট্রাকসহ আটক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ