ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাংলাদেশ কৃষি ব্যাংকের গ্রাহক সেবা উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ্।
বিজয়নগর মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। । নূরপুর বাজার শাখার ব্যবস্থাপক মাহমুদুল হাসান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেবির ব্রাহ্মণবাড়িয়ার মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান খান শাওন। এছাড়াও বক্তব্য রাখেন মূখ্য আঞ্চলিক শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান ও চম্পকনগর ইউনিয়ন চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাহাঙ্গীর আলম রমজান, বিশিষ্ট ব্যাবসায়ী আলমগীর কবির, সাংবাদিক শামসুল ইসলাম লিটন, সাদেকুল ইসলাম ভূঁইয়া, হৃদয় আহমেদ প্রমূখ।
এ সভায় কৃষি ব্যাংকের সেবাসমূহ সম্পর্কে উপস্থিত সকল গ্রাহকদের অবহিত করা হয় এবং অত্র ব্যাংক হতে সেবা গ্রহনের আহ্বান করা হয়। এছাড়াও সভায় গ্রাহকরা তাদের নিজস্ব মতামত তোলে ধরেন।
সভাশেষে বিভিন্ন ব্যবসায়ী ও উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।

0 মন্তব্যসমূহ