নাসিরনগরে অসহায়দের মাঝে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

 


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র  বিতরণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। নূরপুর বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে  বিনির্মাণ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে  আয়োজিত আলোচনা সভায় বিনির্মাণ সমাজ কল্যাণ সভাপতি মোহাম্মদ  মোরশেদ জাহিদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমানের সঞ্চালনায়  প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দিন আহমেদ ফরিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, কেন্দ্রীয় কৃষক লীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ নাজির মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার, সাবেক কুন্ডা ইউপি চেয়ারম্যান  ওমরাও খান, সাবেক সদর ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল আহাদ,  সমাজসেবা কর্মকর্তা শফিউদ্দিন আহমেদ, নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এর পরিচালনা কমিটির সভাপতি মনিরুজ্জামান লিটন, সাবেক ছাত্রলীগ সভাপতি বশির আল হেলাল, প্রভাষক ইমরান হাই যাবেদ, প্রভাষক মোঃ মইনুদ্দিন শান্ত, প্রভাষক মনির হোসেন ইমন, মাওলানা জসিম উদ্দিন, গোকর্ণ আওয়ামীলীগের  সাধারণ সম্পাদক মহিতুজ্জামান টিটুসহ অন্যরা।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক মোহাম্মদ শাহাব উদ্দিন শাওন। আলোচনা সভা শেষে ৮০ জন অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করা হয়। 

বিতরণ শেষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা জসিম উদ্দিন, এ সময় বিনির্মাণ সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরাসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ