ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

 


স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ,শেখ হাসিনার বাংলাদেশ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ  উপলক্ষে  ব্রাহ্মণবাড়িয়া  পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‍্যালী  ও  অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

সকাল ১০ টায় ব্রাহ্মণবাড়িয়া  পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে ঢাকা - সিলেট মহাসড়ক সহ ইনস্টিটিউট সংলগ্ন বিভিন্ন  সড়ক প্রদক্ষিণ করে ইনস্টিটিউট চত্ত্বরে এসে র‍্যালিটি শেষ হয়। র‍্যালীতে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক,  অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু  সহ শিক্ষক,শিক্ষিকা ও ছাত্ত্রী, সাংবাদিক এবং   নানা শ্রেণী -পেশার মানুষ র‍্যালীতে অংশ গ্রহণ করেন। 


পরে বেলা ১২ টায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মো: আবুল কালাম আজাদ  সভাপতিত্বে ও নুর ফজলে রব এর এর পরিচালনায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়।  এতে বক্তব্য রাখেন- মোহাম্মদ সাজেদুল ইসলাম, উত্তম কুমার দেবনাথ, মারুফুর রহমান, নিজাম উদ্দিন আহমেদ,রাজেশ পাল,  মো:আনোয়ার হোসেন,প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক এস,এম জহিরুল আলম চৌধুরী টিপু  প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ