বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  ৬০ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজয়নগর থানা পুলিশ ।  

বুধবার (১৫ মে) ভোর রাতে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া গ্রামের একটি কাচা রাস্তা থেকে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে   বিজয়নগর থানার  এসআই মোহাম্মদ  গিয়াস উদ্দিন,  এএস আই  মোঃ আব্দুল্লাহ আল মামুন  সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধারের অভিযানে নামেন। এ সময় হরষপুর ইউনিয়নের  বাগদিয়া  এলাকায়  পলাতক  আসামী উপজেলার বাগদিয়া গ্রামের মতি মিয়া(৩০), পিতা-জব্বর মিয়া, দুলাল  মিয়া, পিতা-মৃত মনা মিয়া, জালালপুর গ্রামের  জলফু মিয়া(৪৬) সহ অজ্ঞাতনামা ২/৩ জন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে বাগদিয়া  এলাকার  আগুন বাড়ীর পাশে কাচা রাস্তার উপর  ৬০ কেজি গাঁজা রেখে পালিয়ে যায়। পরে পুলিশ গিয়ে গাঁজা উদ্ধার করেন। 

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ ওসি মো: আসাদুল ইসলাম গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং  এ বিষয়ে বিজয়নগর থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ