ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরের পরে মোবাইল কোর্ট পরিচালনা করে পোস্টারে প্লাস্টিকের প্রলেপ ব্যবহার ও পিভিসি ব্যানার ব্যবহারের দায়ে এই জরিমানা আদায় করা হয়।
এ সময় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরনে দায়িত্বপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।
জরিমানাকৃত সমর্থকদের প্রার্থীরা হলেন- নাছিমা মুকাই আলী (ঘোড়া), জাবের আহমেদ জয় (আনারস) ও কাজী রফিকুল ইসলাম (কাপ-পিরিচ) প্রতিক।
বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মাহবুবুল হক জানান, ৩ জন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের নির্বাচনি আচরণবিধি ভঙ্গের দায়ে 'উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬' এর সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অপরাধে তাদেরকে ১০ হাজার করে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচনি বিধিমালা পালনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং যথাযথভাবে পালনের নির্দেশ দেয়া হয়েছে।


0 মন্তব্যসমূহ