বিজয়নগরে রবি টাওয়ারের নাইট গার্ডের লাশ উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রবি টাওয়ারের নাইট গার্ডের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৮ জুলাই) সকালে উপজেলার  বুধন্তি এলাকায়  রবি টাওয়ারের নিচ থেকে আবু লাল ভুঞা (৬০) নামের এ বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।  সে উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি গ্রামের মৃত আব্দুল জব্বার ভূইয়ার ছেলে। 

পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান, বুধন্তি এলাকায়  রবি টাওয়ারে  মধ্যরাতে চুরি সংঘটিত হয়েছে। এসময় টাওয়ারের  নাইট গার্ড  আবু লাল ডিউটিতে ছিল। ধারণা করা হচ্ছে  চোররা তাকে মেরে টাওয়ারের যন্ত্রপাতি নিয়ে যায়।  সকালে টাওয়ারের পাশে লাশ দেখতে পেয়ে স্থানীয়  লোকজন  পুলিশকে খবর দিলে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাজু আহমেদ জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে রবি টাওয়ারে চুরি করার সময় চুরের দল নাইট গার্ড আবু লালকে মেরে ফেলেছে। তবে নিহতের শরীরে তেমন আঘাতের চিহ্ন নেই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে । ময়নাতদন্তের প্রতিবেদন পেলে  মৃত্যুর কারণ জানা যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ