বিজয়নগরে বাজার পরিচালনা কমিটির বিরুদ্ধে অভিযোগ

 


আলমগীর হোসেন - ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে ২নং চান্দুরা ইউনিয়নের আমতলী বাজার অনির্বাচিত কমিটির নিয়ম বহির্ভূত  কার্যকলাপের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাজারের মালিক ব্যবসায়ীরা।

২৩শে জুন (রবিবার) বাজারের ৭জন বিশিষ্ট মালিকের স্বাক্ষরিত অভিযোগ পত্র বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দাখিল করেন। 

অভিযোগে উল্লেখ করেন, আমতলী বাজারে প্রতিষ্ঠা লগ্ন থেকে অনির্বাচিত কমিটি দ্বারা পরিচালনা করে আসিতেছে।  যাহা কারণে বাজারে ক্রেতা বিক্রেতা ও সাধারণ জনগণ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। বাজার কমিটি তাদের ইচ্ছামত ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে বাজারের আয় ব্যয় গোপন রাখে বলে অভিযোগে উল্লেখ করেন।

এছাড়াও বাজারে বছরের পর বছর জলাবদ্ধতায় ক্রেতা  বিক্রেতার বিরাট সমস্যার সম্মুখীন হচ্ছে। বিক্রেতারা অপারগতায় সন্ধ্যার পর মেইন রোডে যান চলাচলের রাস্তায় মাছ বিক্রিতে রাস্তায় যানজটের সৃষ্টি করে।

বাজারে ডাকনা বিহীন ও অনিরাপদ ড্রেইন ব্যবস্থা বিপদজনক এবং আবর্জনাতে ভরে ড্রেনের রূপ বদলে কার্যকারিতার ব্যাঘাত ঘটছে।

এছাড়াও অভিযোগপত্রে বাজারের বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরে অভিযোগকারীদের দাবি, সকল মালিক ও ব্যবসায়ীদের সমন্বয়ে নির্বাচনের প্রক্রিয়া অবলম্বন করে, নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে আবেদন করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ