ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দিগন্ত বাস ও ট্রাাকের ত্রিমুখী সংঘর্ষে প্রায় ১০ জন গুরুতর আহত হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বীরপাশা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জানা যায়, ঢাকামূখী একটি দিগন্ত বাস (ঢাকা মেট্রো-ব১৫৯২৭৫) অপরদিকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ট্রাকের পেছনে থাকা আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও বাস চালকসহ আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

তাৎক্ষনিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি। এ সময় ২ঘন্টাব্যাপী মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।