বিজয়নগরে কলেজ জাতীয়করণের দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কলেজ জাতীয়করণের দাবীতে  শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার দুপুর ১২ টায় উপজেলার বুধন্তী ইউনিয়নের কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা, স্লোগান দিয়ে ঢাকা সিলেট হাইওয়ে মহাসড়ক  প্রদক্ষিণ করে, পরে কলেজ প্রাঙ্গণে একটি মানববন্ধন করেন। । এসময় তারা কলেজটি জাতীয়করণ করার জন্য বর্তমান সরকার কাছে জোর দাবী জানান। 

এ সময় সমন্বয়ক মোহাম্মদ ওয়াসিম উদ্দিন,আব্দুল্লাহ আল-মারুফ,রকিবুর জামান,রাসেল মিয়া সহ কয়েকশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ