মাদরাসা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আওলিয়ানগর মোহাম্মদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আবদুল হকের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  

 সকাল ১১ টার সময় উপজেলার আওলিয়া বাজারে পাহাড়পুর ইউনিয়ন বৈষম্য বিরোধী  আন্দোলন ছাত্র সমাজের  ব্যানারে ছাত্র- জনতা এ মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় আওলিয়ানগর মোহাম্মদিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ আবদুল হকের নানা অনিয়ম ও দূর্নীতি অভিযোগ এনে তার পদত্যাগের দাবি জানানো হয়। মানববন্ধন শেষে এক প্রতিবাদ মিছিল বেড় করে ছাত্র- জনতা। প্রতিবাদ মিছিলটি আওলিয়া বাজার থেকে শুরু করে মাদরাসা মাঠে গিয়ে শেষ হয়। পরে মাদরাসার অফিসে গিয়ে অধ্যক্ষের পদত্যাগের দাবি তুলে বক্তব্য রাখেন - 

এদিকে মাদরাসার অধ্যক্ষ অনুপস্থিত ছিলেন। তখন মাদরাসার অন্যান্য শিক্ষকরা অধ্যক্ষ আবদুল হকের নানা অনিয়মের কথা শিকার করে তারাও অধ্যক্ষের পদত্যাগের দাবি জানান। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ