ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমেনা বেগম(৪৮) নামে এক ভিক্ষুককে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত আমেনা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার মোঃ বজলুল রহমানের স্ত্রী।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের মোল্লা বাড়িতে গিয়ে ভিক্ষা চান । সে সময় মোল্লা বাড়ির মানিক মিয়া ভিক্ষুককে অশ্লীল ভাষায় বকাবকি করতে থাকেন। এক পর্যায়ে ঘরে থাকা দা দিয়ে ভিক্ষুকের গলায় কোপ দিলে ঘটনাস্থলেই ভিক্ষুক নারীর মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক মানিক মিয়াকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। আটক মানিক মিয়া উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মোল্লা মিয়ার ছেলে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক মানিক মিয়াকে আটক করা হয়েছে। আমরা মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছি।

0 মন্তব্যসমূহ