বিজয়নগরে টিসিবির ১৪বস্তা চাউল আটক

 


আলমগীর হোসেন- 

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার চর ইসলামপুর থেকে আসা দুটি অটোরিক্সায় ১৪বস্তা সরকারি টিসিবির চাউল আটক করেছে উপজেলা প্রশাসন।  আজ বিকাল ৫ঘটিকায় এ ঘটনা ঘটে।

জানাযায়, গোপন সূত্রে ভিত্তিতে উপজেলার চরইসলামপুর থেকে দুটি অটোরিক্সা চান্দুরা আসার পথে রামপুর এলাকায় মোট ১৪বস্তা ( প্রায় ১৪মন) টি সি বির চাউল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার, মো: সাইফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রায় ১৪মন চাউল আটক করা হয়েছে। মালিক পাওয়া যায়নি। মালিক পাওয়া না গেলে, চাউলগুলো অসহায় পরিবার এর মাঝে বিতরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ