ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর জখম আদালতে মামলা


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব শত্রæতার জেরে উপজেলার ইছাপুড়া ইউনিয়নের তুলাতলা গ্রামের মনির মিয়াকে কুপিয়ে জখম করে একই এলাকার প্রতিপক্ষরা। গত ১৬/০৯/২০২৪তারিখ সোমবার সকাল ৭টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দেব্র দাসের ছেলে হাসু দাস(৫৫), বক্ত দাসের ছেলে বিকাশ দাস(৩০), রাখেশ দাস(২৬), দেন্দ্র দাসের ছেলে রুই দাস(৩০), নিখেন দাসের ছেলে কিশ্মা দাস, বক্ত দাসের ছেলে ভজন দাস(৩০), সেম্বু দাসের ছেলে স্বপন দাস, লক দাসের ছেলে মিন্টু দাস(২৭), সুকোমার নাথের ছেলে স্বজন দেবনাথ(৩২), দেবন্দ্র দাসের ছেলে বিচরণ দাস(২২), নিতাই সূত্রধরের ছেলে শংকর সূত্রধর, সেম্বু দাসের ছেলে কাজল দাস(২০), অখিল দাসের ছেলে অজিত দাস(৩৫), সুরু মনি দাসের ছেলে রতন দাস(৩০), মনিন্ড আর্চায্যর ছেলে রিংকো(২২), ছিনিবাসের ছেলে পরিমল(২৬) ও হিরুলাল দাসের ছেলে জোটন(২৩)সহ আরও ১০ থেকে ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। 

মামলাসূত্রে জানা যায়, বাদী এবং আসামীরা পূর্ব থেকেই মামলা মোকাদ্দমায় বিরোধ চলে আসছিল। এরই জেরে ঘটনার দিন সকালে ফরিদ মিয়ার ছেলে মনির মিয়াকে বাড়ির পাশের জমিতে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। এ সময় ছেলেকে বাচাতে গেলে ফরিদ মিয়াকেও পিটিয়ে অহত করে আসামীরা। এ ছাড়াও আসামীরা বাদীর বাড়িতে হামলা করে দুই লক্ষ টাকার ক্ষতিসাধন করে বলে মামলায় উল্লেখ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ