ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ ভূয়া সাংবাদিক আটক


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৫ ভূয়া সাংবাদিক আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। আজ রাত দেড়টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ১টি প্রাইভেটকার ও বিভিন্ন পত্রিকার আইডিকার্ড ও বুম জব্দ করা হয়। তারা হলেন গাজীপুর জেলার মূলগাওয়ের মৃত আনোয়ার হোসেনের ছেলে রাহিম রানা চৌধুরী(২৮), মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ জোবায়ের হোসেন,  কিশোরগঞ্জ জেলার বাদল মিয়ার ছেলে মোমেন মিয়া(২৫), মৃত আতর আলীর ছেলে সায়েদ আহমেদ স্বপন(৩০),  নরসিংদী জেলার আসাদ মিয়ার ছেলে মোঃ জুনায়েদ মিয়া(২২।

পুলিশ জানায়, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্সসহ উপজেলার খাটিংগা ব্রীজে একুশে নিউজ স্টিকারযুক্ত একটি প্রাইভেটকার আটক করলে আটককৃতরা তাদেরকে সাংবাদিক পরিচয় দেয়।  জিজ্ঞাসাবাদে তারা সাংবাদিকতার কোন সঠিক তথ্য দিতে পারেনি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা মাদক সেবন করতে আসেন বলে জানায়।

এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, ৫ ভূয়া সাংবাদিক পরিচয়ধারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ