বিজয়নগরে সিঙ্গারবিল ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়া গ্রেপ্তার

 


আলমগীর হোসাইন-

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মনিরুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। 

গত ১৯শে সেপ্টেম্বর (বৃহস্পতিবার)  ভোর রাতে তার নিজ বাড়ি থেকে যৌথ অভিযানে তাকে আটক করা হয়।

সূত্রে জানা যায়,   ২০১৮ সালের ৩১ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর বিজয়নগর) আসন থেকে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে তার নির্বাচনী প্রচারণায় গাড়িবহরে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় তাকে আটক করা হয়। 

২৮শে আগস্ট (বুধবার) বিএনপি নেতা এস এম রাষ্ট্র সরকার বাদী হয়ে ১৬৮জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেছিলেন।

এ বিষয়ে বিজননগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ