বিজয়নগর উপজেলায় ইসলামপুর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছাঃ নিলুফা ইয়াসমিন (৪০) ও তার স্বামী মোঃ মিনার মিয়া (৬০) কে মাদকসহ গ্রেফতার করা হয়।
১৩ই অক্টোবর (শনিবার) ২০২৪ইং তারিখ মধ্যরাতে নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের ইসলামপুর উত্তরপাড়ার মিয়া বাড়িতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান পরিচালনায় ৭৫পিস ইয়াবা, ৪৯টি এনআইডি ও ২৭টি প্রতিবন্ধী কার্ড, ৫০০০ইন্দোনেশিয়ান রুপি, ১১৪০ভারতীয় রুপি এবং নগদ ১৭,৪৩০/- টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী ও গ্রেফতারকৃতদের বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ জানান।
এ বিষয়ে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম গ্রেফতার নিশ্চিত করে জানান, বিশেষ ক্ষমতা আইনে ও মাদক মামলায় তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

0 মন্তব্যসমূহ