ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমণ দিবস পালিত হয়েছে। সকালে এ উপলক্ষে উপজেলা পরিষদ কার্যালয় হতে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি মোঃ মোজাহেরুল হক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর জাহানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কুমিল্লা ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ ওয়াসি আজাদ, বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিয়াদুল হকসহ আরো অনেকে।

0 মন্তব্যসমূহ