বিনা ভোটের রাজনীতি আর নয় বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল

 


বিনা ভোটের রাজনীতি আর নয়, জনগনের সাথে সম্পৃক্ত রাজনীতি করে বিএনপি। আগামীতে বাংলাদেশে আর কোন ছাপানো নির্বাচন হবেনা, এ রকম নির্বাচনও আমরা চাইনা- বিএনপির রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্কবায়নের লক্ষ্যে জনমত গঠনের জন্য বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।


শনিবার বিকেলে আয়োজিত জনসভায় পাহাড়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নাফের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাবেক সাধারন সম্পাদক জহিরুল হক খোকন,  এড. গোলাম সারোয়ার খোকন, এবিএম মমিনুল হক, এড, তরিকুল ইসলাম রুমা,  জেলা যুবদল নেতা মনির হুসেন, বিজয়নগর উপজেলা বিএনপির আহ্বায়ক জমির হোসেন দস্তগীর, সদস্য সচিব এডভোকেট ইমাম হোসেন। এছাড়াও দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ