ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধন্তী উত্তরপাড়া একতা যুব সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত ফুটবল ম্যাচ সংগঠনের সদস্যরা এ টিম ও বি টিমে দল গঠন করে খেলায় অংশগ্রহণ করে।
প্রীতি ফুটবল ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বি টিমকে হারিয়ে এ টিম ০-১ গোলে ট্রাইবেকারে জয়লাভ করে। প্রীতি এই ফুটবল ম্যাচে আনন্দ ভাগাভাগি করতে খেলায় অংশগ্রহন করেন সৌদী প্রবাসী আলম খান, জাকির খান, হাদিস খান, মহিদ মিয়া. তামিম খান, সৌদি প্রবাসী ইকবাল মিয়া, খাইরুল খান, সৌদী প্রবাসী আবুল ফায়েজ খান মনা, ফুল বাদশা, পয়লন খান, জাকির মিয়া, আবুল ফায়েজ, আব্দুল হাকিম, সৌদি প্রবাসী মাতু খান, আবু রায়হান লিটন, সাদেক খান, জাকির খান জেনিল, মোজাম্মেল খান, মোরশেদ মিয়া, শামিম খান, হাফিজ খান, রুমান খান, মানিক খান, আরিয়ান খান মনির, ফাহিম মোল্লা, আমিন খান আবির।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ রুহুল আমিন, মোঃ হাজী ইউসুফ মিয়া, মোহাম্মদ সলিমুল্লাহ, মোহাম্মদ চাঁন বাদশা মিয়া, মোহাম্মদ জিতু মিয়া, মোঃ হাজী কাসু মিয়া, মোহাম্মদ সোলমান খান, হুমায়ুন মরি, ফালান খান, জুম্মা খান, হোছেন খা, আজিজুল খান, মোনায়েম খান, সায়েম খান, আব্দুল আজিজ কাতু খা, সালো খান, মাজু খান, এলাচ খান, ফরিদ খানসহ এলাকার প্রবীণ ব্যাক্তিবর্গ। খেলাশেষে অতিথিরা আয়োজকদের ধন্যবাদ জানান।
বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম মুছন বলেন, ফুটবল একটি ঐতিয্যবাহী খেলা, খেলাধুলা মন এবং শরীরকে সুস্থ্য রাখে। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের খেলার আয়োজন করা দরকার এবং সুন্দর এই প্রীতি ম্যাচের আয়োজন করার জন্য আয়োজকদের অভিনন্দন জানান তিনি।


0 মন্তব্যসমূহ