রাস্তা নয়, যেন মরণ ফাঁদ

 


ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে আমতলী বাজার মোড় হতে পশ্চিম দিকে সাতগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ঘেষে এটি আহমেদুল হক চৌধুরী রোড নামে পরিচিত রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়েছে।  ইয়াকুব আলী চৌধুরী রোডে মিলিত হওয়া ১২১৫মিটার দৈর্ঘ্যের  রাস্তাটি নর্দমায় পরিণত হয়েছে। কাদা মাটি আর বৃষ্টি হলেই রাস্তায় জমে হাটু পানি। সরকার দলীয় চেয়ারম্যান হওয়া সত্বেও রাস্তাটির আলোর মুখ দেখাতে পারেনি চান্দুরা ইউপি চেয়ারম্যান এম শামিউল হক চৌধুরী। 



২০১৭ইং সালে শেষ কার্পেটিং হলেও, কার্পেটিং করার ৬মাসের মধ্যেই রাস্তায় ছোট ছোট গর্ত ও খানাখন্দ তৈরী হয়।  আর এই রাস্তা যারা চলাচল করছে তাদের প্রতিনিয়তই কোন না কোন দুর্ঘটনায় পরতে হচ্ছে।  রোগাক্রান্ত ও গর্ভবতী মহিলারা চলাচলে পরছে প্রতিবন্ধকতায়। ঘটছে  ছোট বড় দূর্ঘটনা। 


 এলাকাবাসী জানায়,  এই রাস্তাটি খুবই খারাপ যেখানে পায়ে হেঁটে যাওয়াটা খুব কষ্টকর। আর অটোরিকশা দিয়ে যাওয়া তো সম্ভবইনা, সামান্য বৃষ্টিতেই হাটু পানি জমে যায়।  দ্রুত এই রাস্তাটির মেরামতের কাজ শুরু করার জন্য এলাকাবাসী দাবী জানান।


এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান ভূঁইয়া জানান, রাস্তাটির সংস্কারের অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার পর শীঘ্রই রাস্তাটি সংস্কার করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ