বিজয়নগরে ইয়াবাসহ মাদক কারবারি আটক।

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবাসহ আলমগীর হোসেন (৩৫) নামে মাদক কারবারীকে  আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৫টায় উপজেলার আউলিয়া বাজার আইড়া রোড হতে আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমারের নেতৃত্বে এস আই দেলোয়ার সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সে সরাইল উপজেলার পাক শিমুল এলাকার শওকত মিয়ার ছেলে। 

এ ব্যাপারে আউলিয়া বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ বলেন, গোপন সংবাদের ভিক্তিতে ইয়াবা পাচারের সময় তাকে ইয়াবা  সহ আটক করা হয়েছে। মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ