ফরেন রেমিটেন্সে বাংলাদেশ কৃষি ব্যাংক অসামান্য সফলতা অর্জন করেছে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে রেমিটেন্স যোদ্ধারা অসামান্য অবদান রেখে আসছে। দেশের বিভিন্ন ব্যাংকে রেমিটেন্স পাঠিয়ে দেশকে করছে সমৃদ্ধশালী। এরই ধারাবাহীকতায় বাংলাদেশ কৃষি ব্যাংকে এসেছে আমুল পরিবর্তন। বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৮ টি শাখায় গত বছরের তুলনায় ৭ গুণ বেশি রেমিটেন্স পাঠিয়েছে রেমিটেন্স যোদ্ধারা।
বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি অর্থনীতিতে অর্থায়নকারী একটি সরকারী মালিকানাধীন সর্ববৃহৎ বিশেষায়িত ব্যাংক। ব্রাহ্মণবাড়িয়া জেলায় এর ২৮ শাখা রয়েছে। এই শাখাসমূহে সকল অনলাইন লেনদেন,আরটিজিএস,ইএফটিএন, ব্যাচে চেক কালেকশন সম্পূর্ণ চার্জ ফ্রি। এই শাখাসমূহে ফরেন রেমিটেন্স প্রদান করার জন্য আলেদা ডেস্ক রয়েছে সেখান হতে ফরেন রেমিটেন্স অত্যন্ত স্বচ্ছতার সাথে অতিদ্রুত ফরেন রেমিটেন্স যোদ্ধাগনের আত্নীয় স্বজনের হাতে পৌছে দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ । বিগত তিন মাসে গত বছরে তুলনায় ৭ গুণ বেশি ফরেন রেমিটেন্স সংগ্রহ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ কৃষি ব্যাংক ব্রাহ্মণবাড়িয়ার মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ ইউছুফ খান সোহেল বলেন, গত বছরের তুলনায় কৃষি ব্যাংক,ব্রাহ্মণবাড়িয়া মুখ্য অঞ্চল ৭গুণ বেশি রেমিটেন্স পেয়েছি। বাংলাদেশ কৃষি ব্যাংকের রেমিটেন্সে অসামান্য সফলতার কৃতিত্ব নিঃসন্দেহে সন্মানিত রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাই-বোনদের। আমাদের সম্মানিত রেমিটেন্স যোদ্ধাদের কষ্টার্জিত টাকা তাদের পরিবারের হাতে সসম্মানে তুলে দেয়ায় সর্বোচ্চ চেষ্টা থাকবে।


0 মন্তব্যসমূহ