ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাশকতার মামলায় আটক ইউপি চেয়ারম্যান



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাশকতার মামলায়  চম্পকনগর ইউপি  চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি  আনোয়ার হোসেন চৌধুরীকে আটক করেছে পুলিশ। 

আজ বিকাল ৩ টায় উপজেলার  চম্পকনগর বাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করে বিজয়নগর থানা পুলিশ। 

২০১৮ সালে কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন  মাহবুব শ্যামলের গাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও মারধরের অভিযোগে বিএনপি নেতা এস এম রাষ্টু মিয়া বাদী হয়ে বিজয়নগর থানায়  সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি সহ  ১৬৮ জনকে আসামী করে ২৭ শে আগষ্ট  একটি নাশকতার মামলা দায়ের করে। উক্ত মামলার এজাহার ভুক্ত আসামী ছিলেন তিনি। 

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুল ইসলাম প্রতিবেদককে  বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ