বিজয়নগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ সনদ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে ভারপ্রাপ্ত  মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। 

এছাড়াও বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দবীর উদ্দীন ভূইয়া, কাজী মোহাম্মদ রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমরান খান, পূর্বাচল কলেজের অধ্যক্ষ সোহাগ মিয়া, প্রেসক্লাব সম্পাদক জিয়াদুল হক, শ্রীপুর ইসলামিয়া ফাজিল  মাদরাসার অধ্যক্ষ মোঃ আব্দুল হান্নান, ইসলামপুর আমেনা বেগম দারুল কোরআন মাদ্রাসার সরকারি সুপার মাওলানা আব্দুল গফুর, রেজাউল করিমসহ অন্যান্যরা। 

এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তব্য শেষে সেরা শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়। 

এসময় উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা আয়োজকদের আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ