ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্যসহ ৪ মাদক কারবারি আটক

 


শামসুল ইসলাম লিটন-

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মাদকদ্রব্যসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব-৯ এর সদস্যরা।

শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অভিনব পন্থায় মাদক পাচারকালে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯৬ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

রবিবার (৬অক্টোবর) দুপুরে  র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিউর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার মৃত আলী মিয়ার স্ত্রী সেলিনা আক্তার (৪০), সাইফুল এর স্ত্রী লাকী আক্তার (৩২), মৃত আব্দুল রউফ এর ছেলে মোঃ ফরিদ মিয়া (৩৪), হাবিব মিয়ার স্ত্রী রুমা আক্তার (৩০)।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে  মামলা দায়ের করে জব্দকৃত আলামতসহ নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো ট্রলারেন্স বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ