ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোটি টাকার ভারতীয় বিভিন্ন চোরাচালানীর মালামাল আটক করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫) বিজিবি।
২৬ অক্টোবর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত ২৫ অক্টোবর আনুমানিক রাত ১টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধীনস্থ ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে ভারতীয় KS Jeera- ৪৫০ কেজি, ভারতীয় উন্নতমানের সোফার সিট ও কুশন কভারের কাপড়- ৯৪২ মিটার, ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ-১২৮৪৭ পিস, ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার সানগ্লাস -৬৬৩৮ পিস, ভারতীয় CK শাড়ী- ২৮ পিস, ভারতীয় বিভিন্ন প্রকার Dog Food -১,৭৪৩ পিস ও ৩৩.৪ কেজি এবং বিভিন্ন প্রকার উন্নতমানের প্রসাধনী সামগ্রী -২৩,৫২০ পিস উদ্ধার হয়। আটককৃত ভারতীয় অবৈধ চোরাচালানী মালামালের সিজার মূল্য ২,৬১,৩০,৭৪০ (দুই কোটি একষট্টি লক্ষ ত্রিশ হাজার সাতশত চল্লিশ) টাকা।
আটককৃত ভারতীয় অবৈধ চোরাচালানী মালামালসমূহ আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।
সরাইল ব্যাটালিয়ন (২৫) বিজিবি এর অধিনায়ক লে. কর্ণেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ জানান, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে চোরাচালানী মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধপরিকর এবং অবৈধ চোরাচালানী মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে বলে জানান।

0 মন্তব্যসমূহ