বিজয়নগরে গাজাসহ আটক-২

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাজাসহ ২ নারীকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ ইউনুছ মিয়া ও এ এস আই মোঃ আব্দুল করিম  সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার সকাল ৭টার দিকে সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে ৮ কেজি গাজাসহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন বিজয়নগর উপজেলার কাশিনগরের লোকমান মিয়ার স্ত্রী রেহেনা বেগম(৪১) ও একই এলাকার আব্বাস আলীর স্ত্রী ফাতেমা(৪০)।


এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রওশন আলী বলেন, বিজয়নগরে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং আসামীদের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ