বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ গাজা সহ পেশাদার এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে  র্যাব। সহকারী পুলিশ সুপার র্যাব ৯ সিলেট মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, কোম্পানীর একটি আভিযানিক দল ২০ নভেম্বর ২০২৪ তারিখ সোয়া ৪টায় জেলার বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫৪ কেজি গাঁজাসহ ১ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মাধবপুর থানার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে  মোঃ আরাফাত (১৯)।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেন, আসামীকে   আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ