ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগরের মৃত সোহেল মিয়ার ছেলে হৃদয় ইসলাম সাগর(২১)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১০.৫৫ মিনিটে এস আই মোহাম্মদ ইউনুছ মিয়া, মোঃ আব্দুল করিম সঙ্গীয় ফোর্সসহ তার নিজ বসতঘড় থেকে ১৮ বোতল স্কফসহ আটক করা হয়।
এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ রওশন আলী বলেন, মাদক বিরোধী অভিযানে তাকে আটক করা হয়েছে এবং বিধি মোতাবেক মামলা রুজু প্রক্রিয়াধীন।

0 মন্তব্যসমূহ