ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক অভিযানে ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

 


ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক মাদক বিরোধী  অভিযানে ৫৭০ বোতল ফেনসিডিলসহ পাঁচ মাদক কারবাড়িকে আটক করেছে র্যাব।

জেলার বিজয়নগর থেকে ফেনসিডিলসহ পেশাদার এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে  রেব। সহকারী পুলিশ সুপার র্যাব ৯ সিলেট মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, কোম্পানীর একটি আভিযানিক দল ৩০ নভেম্বর রাত দেড়টায় জেলার বিজয়নগর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৪৮ বোতল ফেন্সিডিলসহ  ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল এলাকার কামাল মিয়ার ছেলে জাকির হোসেন।


এছাড়াও জেলার সদর উপজেলা থেকে ৩০ নভেম্বর রাত ২.৪০ মিনিটে মাদক বিরোধী  অভিযান পরিচালনা করে চারজন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন মৌলভীবাজার জেলার বাঘাইজুরা এলাকার মৃত আহমেদ হোসেন এর ছেলে মোহাম্মদ জিলওয়ার হোসেন তরফদার, বনবিথী এলাকার শহিদুল ইসলামের ছেলে হাবিবুর রহমান, সিলেট জেলার চৌধুরী এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে শামীম আহমেদ, গোয়াইনঘাট এলাকার মৃত ক্ষিতীশ চন্দ্র দাসের ছেলে পলাশ দাস। 


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেন, আসামীদেরকে   আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ