সাড়ে ১৪ লাখ টাকাসহ হুন্ডি ব্যবসায়ী আটক।

 


হবিগঞ্জের মাধবপুরে হুন্ডি ব্যবসার নগদ সাড়ে চৌদ্দ লাখ টাকা নিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশকালে মোঃ মোখলেছ মিয়া (৪০) নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিব'র সদস্যরা। শুক্রবার(৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ধর্মঘর বিওপির টহলদল উপজেলার দেবনগর নামক স্থান হতে তাকে আটক করেন। 


আটক হওয়া হুন্ডি ব্যবসায়ী মোখলেছ মিয়া মাধবপুর উপজেলার ধর্মঘর এলাকার আলীনগর গ্রামের মৃত সাদু মিয়ার ছেলে।


সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অধিনায়ক লে.কর্নেল ফারাহ্ মোহাম্মদ ইমতিয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মঘর বিওপির বিশেষ টহলদল দেবনগর সীমান্তে ফাঁদ পেতে সীমান্ত পিলার-১৯৯২/এমপি হতে আনুমানিক ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশকালে

হুন্ডি ব্যবসায়ী মোখলেছ মিয়াকে আটক করে তার দেহ তল্লাসী করার পর, তার নিকট হতে নগদ ১৪,৬০,০০০/- (চৌদ্দ লক্ষ ষাট হাজার) টাকা এবং ০১টি বাটন মোবাইল পাওয়া যায়। 


প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে মোখলেছ জানায়, তার বড় ভাই হুন্ডি ব্যবসায়ী মোঃ আবু বক্কর এর নির্দেশনা অনুযায়ী ভারতীয় এক নাগরিক হতে হুন্ডির টাকা নিয়ে বাংলাদেশে ফেরত আসাকালীন সময়ে বিজিবির হাতে আটক হয় সে। পরে নগদ টাকা ও মোবাইল ফোনসহ মোখলেছ মিয়া এবং তার ভাই মোঃ আবু বক্কর এর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ