করাব ইউনিয়ন বিএনপি'ও ওয়ার্ড বি এন পির নেতৃবৃন্দের মত বিনিময় সভা অনুষ্ঠিত

 


বিল্লাল আহমেদ- 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি লাখাই উপজেলা শাখার ৫ নং করাব  ইউনিয়ন বিএনপি  ৯টি ওয়ার্ডের কমিটির সুপার ফাইভ দেরকে নিয়ে মত বিনিময় সভার আয়োজন করা হয়। 


১৫নভেম্বর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় বুল্লা বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে ৫ নং করাব ইউনিয়ন  বিএনপির সভাপতি মারুফ আহমেদ বাবুলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মহিবুল হাসান মেম্বার এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও সাবেক চেয়ারম্যান আব্দুল আজিজ তালুকদার আবদাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং করাব ইউনিয়ন   বিএনপি'র সিনিয়র সহ সভাপতি ফারুক  আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মোঃনুর মিয়া। 

উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরিদ মিয়া, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ছায়েদ উদ্দিন, ৩ নং ওয়ার্ড  বিএনপি সভাপতি আব্দুল শহিদ, ৪নংওয়ার্ড বি এন পির সভাপতি আরাফাত আলী, ৬নং ওয়ার্ড বিএনপি সভাপতি শরিফুল ইসলাম, ৭নং ওয়ার্ড বি এন পির সভাপতি শফিক মিয়া, ৯নং ওয়ার্ড বি এন পির সভাপতি মোশাররফ হোসেন। 

উপজেলা ছাত্রদল নেতা জাকির হোসেন সহ নেতৃবৃন্দ। 

সভায় নেতৃবৃন্দ বলেন বিগত সময়ে যারা দলের মধ্যে নিষ্ক্রিয় মৃত্যুবরণ করেছেন বিদেশ চলে গেছেন অন্য দলের মধ্যে যারা চলে গেছে তাদেরকে বাদ দিয়ে সংস্কার করার লক্ষ্যে কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয় হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ