বিজয়নগরে শ্রীনগর আলী আকবর খাঁন জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নরগরে শ্রীনগর আলী আকবর খাঁন জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পূর্বে মসজিদ প্রাঙ্গনে ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের অর্থায়নে ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নুরুল আমিন খানের সার্বিক ব্যবস্থাপনায় ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ মাহবুবুর আলম, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুল কুদ্দুস খাঁন, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সাত্তার, সৌদী প্রবাসের বিশিষ্ট ব্যবসারী মোজাহিদ খান, সমাজসেবক বজলু মিয়াসহ এলাকার গনমান্য ব্যাক্তিবর্গ ও মুসল্লিরা।

এ সময় বক্তারা সামাজিক ও ধর্মীয় কাজে এগিয়ে আসার জন্য মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোঃ নুরুল আমিন খানকে কৃতজ্ঞতা জানান এবং মসজিদ নির্মানের পাশাপাশি মুসল্লিরা যাতে নামাজে অংশগ্রহন করেন সবাইকে আহ্বান জাनान।

আলোচনা শেষে দোয়া ও তাবারক বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ