ব্রাহ্মণবাড়িয়ার কাউতলী এলাকা হতে ডাকাত দলের দলনেতাসহ ২ ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯
সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার র্যাব-৯ সিলেট মোঃ মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এর একটি আভিযানিক দল গত ০৫ নভেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক সাড়ে ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার কাউতলী এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাত দলের সর্দারসহ ২জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন ভাদুঘর এলাকার শফিক মিয়ার ছেলে সায়মন মিয়া, দাতিয়ারা এলাকার আবুল ফয়েজের ছেলে ওমর ফারুক রনি।
গ্রেফতারকৃতদের মধ্যে ডাকাত দলের সর্দার সায়মন মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় বিভিন্ন অপরাধ সংগঠনের জন্য একাধিক মামলা চলমান রয়েছে।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
0 মন্তব্যসমূহ