ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আমাদের স্বপ্ন বারঘরিয়ার আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বুধন্তী ইউনিয়নের বারঘড়িয়া মাঠে ৪০ থেকে ৬০ বছর বয়সী খেলোয়ারদের মাঝে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা মোঃ নুরুল আমিন খানের সার্বিক ব্যবস্থাপনায় ও উদ্যোগে আয়োজিত খেলায় উপস্থিত ছিলেন হাজ্বী আব্দুল আওয়াল সর্দার, উমর খা, কুদ্দুস মাষ্টার, জাহিদুল ইসলাম স্মিথ, কাউছার আহমেদ শামিম, হামিদুল্লাহ খান, শাহিন মিয়া, জুবায়ের হোসেন, কুতুব খান, সাবেক ফুটবলার তাজুল ইসলামসহ গনমান্য ব্যাক্তিবর্গ।
টুর্নামেন্টটিতে ৪টি দল অংশগ্রহন করে, হাজী মাহফুজ মিয়ার দলকে হারিয়ে ১-০ গোলে খসরু মিয়ার দল জয়লাভ করে।

0 মন্তব্যসমূহ