গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিলেট, সিপিসি-১. ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ৭ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ১০টা ৫০মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অপরাধী ও একাধিক মামলার পলাতক আসামীকে গ্রেফতার করেছে রেব। এ সময় গ্রেফতারকৃত আসামীর নিকট হতে ৩টি বিদেশী পিস্তল, ৪ রাউন্ড গুলি, ১টি রামদা, ৩ বোতল ফেনসিডিল ও ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী কান্দিপাড়া এলাকার দুলাল মিয়ার ছেলে শাকিল ওরফে লায়ন শাকিল। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানায় বিভিন্ন অপরাধের দায়ে একাধিক মামলা রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে। এ


0 মন্তব্যসমূহ