সুনামগঞ্জের দিরাই থানার আলোচিত হত্যা মামলার দুইজন পলাতক আসামী আটক

 



গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট ও সিপিসি-৩, সুনামগঞ্জ এর যৌথ অভিযানে গত ১১ ডিসেম্বর আনুমানিক পৌনে ৫ টায় সুনামগঞ্জ জেলা শাল্লা থানার আনন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার একজন পলাতক আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী আব্দুল কাদির, সুনামগঞ্জ জেলার সুবেদ আলীর ছেলে। 


এছাড়াও র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট অপর একটি অভিযানে একই দিনে ১১ ডিসেম্বর আনুমানিক ৮টা ৫০ মিনিটে এসএমপি সিলেট কোতোয়ালি থানাধীন পশ্চিম পাঠানটুলা এলাকা হতে একই মামলার অপর আরেকজন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গীর চৌধুরী, একই জেলার  মতব্বির চৌধুরী তাজ মিয়ার ছেলে।


সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেন, আসামীকে   আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ