ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯, সিলেট।
সহকারী পুলিশ সুপার র্যাব- ৯ সিলেট মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, কোম্পানীর একটি আভিযানিক দল ৪ ডিসেম্বর পৌনে বারটায় জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৫ কেজি ১০০ গ্রাম গাজাসহ ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী ময়মনসিংহ জেলার কাশিয়ারচর এলাকার জলিল মিয়ার ছেলে জুয়েল।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেন, আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।


0 মন্তব্যসমূহ