ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯, সিলেট ও জেলা পুলিশের যৌথ অভিযানে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডাকাত দলের সর্দার অস্ত্র ও গুলিসহ গ্রেফতার।

 


গোপন সংবাদের ভিত্তিতে ০৭ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ০২:৪৫ ঘটিকায় র‍্যাব-৯, সিলেট সিপিসি-১ ও বাংলাদেশ পুলিশ, ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি বিশেষ আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানা এলাকা হতে ডাকাত দলের সর্দারকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় তার নিকট হতে ০১টি বিদেশী রিভলবার, ০৩ রাউন্ড গুলি, ০৫টি সর্টগানের কার্তুজ, ০২টি রামদা, ০৪টি ছোরা, ০১টি চাপাতি, ০১টি চাইনিজ কুড়াল ও ০৬টি মোবাইল ফোন পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামী মোঃ মুছা মিয়া (৪৪), পিতা- মৃত আলী বহু সাং-দূর্গাপুর, থানা- আশুগঞ্জ, জেলা-ব্রাহ্মণবাড়িয়া।



পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে আসামীর বিরুদ্ধর  মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ