ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণ গাজাসহ আটক-১

 


ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, সিলেট।

সহকারী পুলিশ সুপার র‍্যাব- ৯ সিলেট মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-১, কোম্পানীর একটি আভিযানিক দল ৮ ডিসেম্বর রাত ২টায়  জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪০কেজি ২০০ গ্রাম গাজাসহ  ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী কসবা উপজেলার গোপিনাথপুরের হোসেন মিয়ার ছেলে শাহাদাত হোসেন মানিক(৩০)।




সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেন, আসামীকে   আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ