হবিগঞ্জ জেলার মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ ০১ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৯, সিলেট।



গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ০৭ ডিসেম্বর ২০২৪ ইং তারিখ আনুমানিক ২.৩০ মিনিটে  হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ ০১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত ব্যক্তি  মোঃ মিজান (৩৭), পিতা-মোঃ খোরশেদ মিয়া, মাতা-আলেমা খাতুন, সাং-তেলিয়াপাড়া, থানা- মাধবপুর, জেলা-হবিগঞ্জ।


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ