বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।


শুক্রবার বিকালে উপজেলার সাতবর্গ মাঠে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মুছনের সভাপতিত্বে ও জেলা তরুণ দলের সভাপতি আজিজুর রহমান হেলাল ও সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা আইয়ুব খানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নিয়াজ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল।


 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, সাবেক পিপি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক জমির হোসেন দস্তগীর, সাধারণ সম্পাদক এডভোকেট ইমাম হোসেন, বুধন্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম, সিনিয়র সহ সভাপতি নাজমুল হক, মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল মিয়া, হাসান ভূইয়া, 


জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজুয়ানুল হক শীষ, সাজেদুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল মিয়া, সাধারণ সম্পাদক মিজানুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নয়ন মিয়া, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মইনউদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমানসহ অন্যরা। এ সময় সংগঠনের পক্ষ থেকে এক হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়। I

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ