বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠন এর বিশেষ উপহার ও সম্মাননা স্মারক প্রদান।

 


বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠন এর সভাপতির পক্ষ থেকে অভিভাবকদের মাঝে বিশেষ উপহার ও সংগঠন এর সদস্যদের প্রবাস থেকে দেশে আসা উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।


রবিবার বিকালে সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মুছনের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নিয়াজ উদ্দিন ও অর্থ সম্পাদক মাওলানা আইয়ুব খান আল আইয়ুবী এর পরিচালনায় সভাপতির পক্ষ থেকে অভিভাবকদের মাঝে  বিশেষ উপহার গ্রহণ করেন  মোঃ শিরু মিয়া সরকার, মোহাম্মদ আরজু মিয়া সরকার, মোহাম্মদ মুমিন মিয়া সরকার, মোহাম্মদ ধনু মিয়া খাঁনসহ অন্যরা।

 

এছাড়াও সভাপতির পক্ষ হতে সম্মাননা স্মারক গ্রহণ  করেন মোঃ হোসেন আলী, মোঃ মোশারফ হোসেন, মোঃ মনির হোসেন, মোহাম্মদ ফারুক আহমেদ সরকার, মোঃ লুৎফুর রহমান চৌধুরী।

উপহার ও সম্মাননা স্মারক প্রদানের সভায় বক্তব্যে সভাপতি বলেন, বুধন্তী ইউনিয়ন সামাজিক সংগঠন একটি আর্থ ও মানবতার সংগঠন। সংগঠনটি শুরু থেকেই সমাজের অসহায় ও দরিদ্র মানুষদের জন্য কাজ করে আসছে। এছাড়াও প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধান করে আসছে। ভবিষ্যতে এর ধারা আমরা অব্যাহত রাখব।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ