বিজয়নগরে সাতবর্গ শহিদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট উদ্ভোধনী খেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতবর্গ খেলার মাঠে বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মোছনের সার্বিক তত্বাবধানে আয়োজিত খেলায় উপস্থিত ছিলেন জামাল মেম্বার, মনু মেম্বার, বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নিয়াজ উদ্দীন, বিএনপি নেতা মোহাম্মদ আলী, কিছমত আলী, আবু মেম্বার, মিজান মিয়া, সায়েদ মিয়াসহ অন্যরা। টুর্নামেন্টটিতে ১৬টি দল অংশগ্রহন করবেন এতে ১ম পুরষ্কার একটি মোটর সাইকেল ও ২য় পুরষ্কার একটি রঙ্গীন এলইডি টিভি দেয়া হবে।

0 মন্তব্যসমূহ