বিজয়নগরে চিহ্নিত মাদক কারবারি আটক

  


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে চিহ্নিত মাদক কারবারি মোঃ ফারুক মিয়া(৫১)কে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। 

পুলিশ জানায়, বুধবার দুপুর আড়াইটায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ইসলামপুর পুলিশ ফাঁড়ির এস আই মোঃ আলী রেজা মামুন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার গাছতলা গ্রামে তার নিজ বসতঘড় থেকে ৬০পিস ইয়াবা ও মাদক বিক্রির সতেরশ ষাট টাকাসহ তাকে আটক করা হয়। সে উপজেলার গাছতলা গ্রামের রাজ খাঁ মিয়ার ছেলে।


এ ব্যাপারে  বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। সে একজন চিহ্নিত মাদক কারবারী, তার বিরুদ্ধে মামলা রুজু পক্রিয়াধীন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ