প্রকাশিত সংবাদের প্রতিবাদ



প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বিজয়নগর উপজেলার বুধন্তী ইউনিয়নের গাছতলা গ্রামের মৃত মিছির আলী চেয়ারম্যানের ছেলে মোঃ আক্তার হোসেন। 

তার সাক্ষরিত এক লিখিত বক্তব্যে জানান, গত ১৭ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনলাইন পোর্টাল বাংলাদেশ সকাল ক্রাইম তালাশ প্রতিদিন ও চেকপোষ্টে বিজয়নগরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি ও হামলার অভিযোগ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয় যা ভিত্তিহীন ও বানোয়াট।

কথিত নামধারী সাংবাদিক শাকিল আমাদের গ্রামের শাহনেওয়াজ মিয়ার ছেলে। সে উশৃঙ্খল, স্বার্থান্বেষী, লোভী ও দুষ্ঠু প্রকৃতির লোক। হঠাৎ করে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে আমাদের গ্রামের লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে ফায়দা লুটে আসছে এবং আমি মোঃ আক্তার হোসেন ও আমাদের পরিবারের লোকজনদেরকেও বিভিন্নভাবে হয়রানি করে আসছে। আমার বাবা মরহুম মিছির আলী বুধন্তি ইউনিয়নের একজন স্বনামধন্য চেয়ারম্যান ছিলেন। ১৯৭৭ সাল থেকে প্রায় ২২ বছর সুনামের সহিত অত্র ইউনিয়ন চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, যা এলাকাবাসী অবগত রয়েছে।

এছাড়াও এলাকায় আমরা অত্যন্ত শান্তিপ্রিয় ও সুনামের সাথে বসবাস করে আসছি। প্রকাশিত সংবাদে আমাদের আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেয়া হয়নি যা অত্যন্ত নিন্দনীয় এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি এবং আমার মৃত বাবা ও আমাদের পরিবারকে নিয়ে কথিত নামধারী সাংবাদিক শাকিল যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে আমাদের পরিবারের পক্ষ থেকে আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই ঘৃণ্য কৃতকর্মের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ