বিজয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৫ অনুষ্ঠিত



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা- ২০২৫ ক্রীড়া সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ, কাবিং, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নিদারাবাদ সরকারী প্রাথমিক বিদ্যায়ের সহকারী শিক্ষক মোঃ আবু হানিফ, ও ঘনশ্যামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম আজাদের সঞ্চালনায় ও উপজেলা শিক্ষা অফিসার স্বর্নজিৎ দেব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধনা ত্রিপুরা,



 বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমবায় অফিসার মোছাম্মৎ রুবিনা আক্তার, সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান, স্কাউট কমিশনার ও ভিটিদাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফেজুল ইসলামসহ ১০০টি স্কুলের শিক্ষক ও শিক্ষিকারা। প্রতিযোগীতায় ১০০টি স্কুল থেকে ৫৪০জন প্রতিযোগী শিক্ষার্থী অংশগ্রহণ করে। 



সোমবার সকাল ১০টা থেকে প্রতিযোগীতা শুরু হয়। প্রতিযোগীতায় বাংলা টিভি, দৈনিক খবর ও বিভিন্ন মিডিয়ায় কর্মরত সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম লিটনের ছোট ছেলে ৫ম শ্রেণীর ছাত্র লামিম আহমেদ নাচে অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে।



এছাড়াও একক অভিনয় ও বক্তব্যে ৩য় স্থান অর্জন করে। এ সময় তার কৃতিত্বে উচ্ছসিত হয়ে দাউদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম নগদ অর্থ উপহার প্রদান করেন লামিম আহমেদকে এছাড়াও উপহার প্রদান করেন শিক্ষক সামির অহমেদ ও এনামুল ইসলাম। 



পরবর্তিতে বিজয়ীদের থেকে বাচাই করে জেলা পর্যায়ে  প্রতিযোগিতায় অংশগ্রহন করাবেন বলে জানান আয়োজকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ